কম্পিটিশনের জন্য কিভাবে Winning আইডিয়া জেনারেট করব । next ECA
CompetitionSeptember 3, 2026

কম্পিটিশনের জন্য কিভাবে Winning আইডিয়া জেনারেট করব । next ECA

অধিকাংশের প্রবলেম আমরা বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাই, বাট, কোন আইডিয়া নেই! তো প্রশ্ন হচ্ছে, একটি ভালো আইডিয়া কিভাবে জেনারেট করতে হয়? সেটাই এখন জানবো...

আমাদের অধিকাংশের প্রবলেম আমরা বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাই, বাট, কোন আইডিয়া নেই! তো প্রশ্ন হচ্ছে, একটি ভালো আইডিয়া কিভাবে জেনারেট করতে হয়? সেটাই এখন জানবো:

একটি ভালো আইডিয়া/সলিউশন আসে Real World Problem সলভিং এর মাধ্যমে। সলিউশন বের করার আগে আমাদের প্রবলেম খুঁজে বের করতে হবে। এখন প্রশ্ন “এই প্রবলেমটা পাব কোথায়!?” সেটা আমাদের লাইফেই আছে বা আমাদের চারপাশে। জাস্ট আপনাকে সেটা Identify করতে হবে।

সকালের শান্ত আবহাওয়ায় এক কাপ চা নিয়ে বসুন বা, জনগণের প্রবলেম খুঁজতে হলে ঘর থেকে বের হন, এলাকায় হাঁটুন, কোন এক মোড়ে বসুন আর চারপাশটা এনালাইসিস করুন। আর ভাবতে থাকুন সারাদিনের ব্যস্ত শিডিউলে আপনি কি কি প্রবলেম ফেস করেছেন বা, আশেপাশের মানুষজন কি কি প্রবলেম ফেস করছে বলে আপনার মনে হচ্ছে। আর সেগুলা দেখে হয়তো হুট করে আপনার কখনো মনে হয়েছে "এটা এমন কেন!? আমি হলে এটাকে এভাবে করতাম...” কী ভাবছেন? এখনো বুঝতে পারেন নি? আপনি জানেনই না, বাট, প্রবলেম + সলিউশন দুইটাই আপনি রেডি করে ফেলেছেন! অবাক করার মতো বিষয় না? বাট, কিভাবে! চলেন সেটাও জানি... 😃